ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছেন সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বর্ডার গার্ড (বিজিবি)। আজ বুধবার সকালে উপজেলার গোসাইস্থল বরাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিদার শেখ ফজলুল করিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার উপস্থিত ছিলেন।
সকাল থেকেই স্কুল মাঠে এলাকার অসহায় ও দুস্থ মানুষ কম্বল নেয়ার জন্য জড়ো হন। বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক তাদের হাতে কম্বল তুলে দেন। বিজিবি জানিয়েছে, এই শীতে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রচণ্ড শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসী জানায়, এবার শৈত্য প্রবাহে অসহায় দরিদ্র মানুষ গুলো শীতে খুব কষ্টে ছিল। আজকে বিজিবি থেকে কম্বল পেয়ে গরিব দরিদ্র মানুষ গুলো খুশি হয়েছে। কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com