আশুগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ ৩ জানুয়ারি শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি নাম্বার বিহীন সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলসহ ১ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. জুয়েল মিয়া (৩০) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর (দক্ষিণ পাড়া) গ্রামের আ. বাতেনের ছেলে। জব্দকৃত মালামালসহ আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com