ব্রেকিং

x

মালামাল কেনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | ৫:২৩ অপরাহ্ণ

মালামাল কেনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়। এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়।


আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কিটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রি করার কথা। এসব মালামাল কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুণ ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিছু সময় পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!