ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ১০:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


আজ ২৩ ডিসেম্বর সোমবার ভোরে ও রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়া ও কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, অপু মিয়া (২৪), আশরাফুল ইসলাম (২২) ও গোলাম জিলানী (২৩)। এ ঘটনায় নবীনগর ও কসবা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়ায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ অপু মিয়া নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অপর দিকে রোববার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও গোলাম জিলানীকে গ্রেফতার করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!