ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২৩ ডিসেম্বর সোমবার উপজেলার বুড়িশ্বর গ্রামে নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (২৭) গাইবান্ধার সাঘাটা উপজেলার পাকিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ব্রিজের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন তিনি। এ সময় সাথে থাকা তার ভাই সুজন ইসলামসহ অন্যান্যরা তাকে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com