ব্রেকিং

x

কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৯ অপরাহ্ণ

কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা আজ ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কেন্দ্র পরিচালনায় করেন কুমিল্লা থেকে আগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও মোঃ সালাউদ্দিন কিবরিয়া।


পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কসবা উপজেলার সভাপতি মোঃ জয়নাল আবেদিন ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!