ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ১শ’ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের মো. রহমত আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. সানু মিয়া (৬০)।
আজ বিকেলে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সকাল ৬টার দাকে পৃথক আরেক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সানু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও কসবা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com