সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে।
আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করেছে।
এতে উল্লেখ করা হয়, গত ১৬ ডিসেম্বর আনুমানিক রাত ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালিশিমা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে এক কোটি বিশ হাজার টাকা মূল্যের ২,১৩০ পিস ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে (TOP-1 Golden Crown, TOP-1 Combo, Lucky Combo, BKC Combo) উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসহ যে কোন প্রকার চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com