ব্রেকিং

x

কসবায় ২২ কেজি গাঁজা উদ্ধার

রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ

কসবায় ২২ কেজি গাঁজা উদ্ধার

কসবা উপজেলায় ভ্যান থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া (পশ্চিমপাড়া) কসবা-গোপীনাথপুর আঞ্চলিক সড়কের উপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।


কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া (পশ্চিমপাড়া) কসবা-গোপীনাথপুর আঞ্চলি সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের উপর ভ্যান রেখে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। পরে ভ্যান তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!