ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় গোপাল দাস (৪৫) ও ববিতা দাস (৩৫) নামে স্বামী-স্ত্রী আটক হয়েছে। আজ শনিবার উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের দুইজনকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে। তারা কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ ঘটনায় বিজিবি হাবিলদার নিহলাসাই মার্মা বাদী হয়ে পাসপোর্ট আইনের আওতায় শনিবার সকালে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
কসবা থানার ওসি মো. আবদুল কাদের জানান, বিজিবি আমাদের কাছে দুজন আসামি হস্তান্তর করেছে এবং একটি মামলা দায়ের করেছে। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com