ব্রেকিং

x

সীমান্তে ৬৫ লাখ টাকার বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবি

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | ৭:৫৯ অপরাহ্ণ

সীমান্তে ৬৫ লাখ টাকার বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবি

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ৬৫ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবি সদস্যরা। আজ শনিবার পর্যন্ত দুইদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া, কুমিল্লা জেলার বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার পর্যন্ত দুইদিন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, কসবা, বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা আমুল বাটার ১১৫ পিস, ফুচকা ১০ প্যাকেট, বাঁজি ২৭০৮৩ পিস, বডি লোশন ১৩৬ পিস, চাউল ১৪০৭ কেজি, চিনি ৪৭১৫ কেজি, গরু ০৯ টি, শাড়ি ১০২ পিস, শাল চাদর ০৭ পিস, ডেইরী মিল্ক চকলেট ২,৯৬৮ পিস, ইয়াবা ট্যাবলেট ২,০০০ পিস, জিনসিন ৭৯২ বোতল, হুইস্কি ৯২ বোতল, বিয়ার ৫ বোতল ও গাঁজা ৫ কেজি উদ্ধার করে। উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ৬৪ লাখ ৪৯ হাজার ৭৮০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!