ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৮২৬৫০০ টাকার ভারতীয় মাদকদ্রব্য আটক

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | ৯:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮২৬৫০০ টাকার ভারতীয় মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিওপির চৌকস টহল দল সীমান্তবর্তী এলাকায় ৮ লাখ ২৬ হাজার ৫শত টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য আটক করেন। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনে পৃথক অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর এবং আজমপুর বিওপির চৌকস টহল দল সীমান্ত পিলার ২০১২/৬-এস, ২০১৩/এমপি ও ২০১৮/৪-এস হইতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার পশ্চিম কালাছড়া ও বিষ্ণপুর এবং আখাউড়া উপজেলার কাশিনগর নামক এলাকায় পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে।


বিশেষ অভিযান পরিচালনাকালে ১ হাজার ৫শত পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল স্কফ, ৯৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিয়ার আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৮ লাখ ২৬ হাজার ৫শত টাকা। আটককৃত মাদকদ্রব্য সমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস (২৫ বিজিবি মিডিয়া) বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!