ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, সকল অপরাধের মুল হলো মাদক। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন অত্যাধিক পরিমান বেড়েছে উল্লেখ করে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সেটি গুরুত্ব দিয়ে দেখতে বলেন। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট ভালো বলে মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই যেমন মনে করা হয় সেই অনুপাতে এখন যথেষ্ঠ শান্ত। আজ ১১ ডিসেম্বর রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, সিভিল সার্জন মো: নোমান মিয়া, এনএসআই পরিচালক মো: কামরুজ্জামান, জেলা মমাজসেবার উপ-পরিচালক আ: কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর আরিফুল হক মাসুদ, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার মোক্তার প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!