ব্রেকিং

x

মাদকসহ বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার, আটক ২ শীর্ষ চোরাচালানী

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | ৪:৫০ অপরাহ্ণ

মাদকসহ বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার, আটক ২ শীর্ষ চোরাচালানী

বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৬ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্যসহ দুইজন চোরাকারবারীকে আটক করেছে ৬০ বিজিবি সদস্যরা। আজ বুধবার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া, কুমিল্লা জেলার বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য উদ্ধারসহ তাদের আটক কর হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, কসবা, বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা রসুন ৩৫৮ কেজি, ঔষধ ৬৫৫২ পিস, চাউল ৬৫৪ কেজি, স্কিন সাইন ক্রিম ১০৫৭ কেজি চিনি ৪৬৩৫ কেজি, কেডস জুতা ৯ জোড়া, ফুচকা ৩৯ প্যাকেট, বডি লোশন ৫০৫১৯ পিস, কম্বল ৪ পিস, গরু ৩টি, সাবান ৬৫ পিস, বিভিন্ন প্রকার তেল ৩১ বোতল, জিরা ১৮ কেজি, অলিভ অয়েল ৫১২ পিস, বাঁজি ৬৫৮০ পিস, শাড়ি ২২ পিস, গাঁজা ৩৮ কেজি এবং হুইস্কি ৯৫ বোতল উদ্ধার করে। অভিযানের সময় চোরাচালানের অভিযোগে ফাতেমা বেগম (৪৪) ও মো: রুবেল মিয়া (৩৫)কে আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা।


সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!