কসবায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১০ ডিসেম্বর ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার চড়নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলের পাশে আনমনা হয়ে বসেছিলো। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। দুপুর আড়াইটার দিকে কসবা রেল ষ্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে চড়নাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেস এর নীচে ঝাঁপ দেয় ওই অজ্ঞাত যুবক। এসময় তার দেহ থেকে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।
আখাউড়ার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com