সীমান্তে প্রায় ৫০ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি সদস্যরা। আজ রোববার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া, কুমিল্লা জেলার বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, কসবা, বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা অলিভ ওয়েল ৩৭১ পিস, বাঁজি ৬৩৩৫ পিস, রসুন ৯১৭ কেজি, চাউল ২৯০ কেজি, স্কিন সাইন ক্রিম ১৩৫০ পিস, চিনি ৩৪৮৫ কেজি, হুইস্কি ৬৭ বোতল, ফেন্সিডিল ৪৮ বোতল, প্লেইং কার্ড ১৫১ প্যাকটে, বডি লোশন ১৭৮ পিস, মোবাইলের ডিসপ্লে ২৪২ পিস, বিভিন্ন প্রকার কাপড় ১২ পিস, মশার কয়েল ৪৮৬০ পিস, কম্বল ১ পিস উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ পণ্যের মূল্য ধরা হয়েছে ৪৭ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com