ব্রেকিং

x

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আজ ৭ ডিসেম্বর শনিবার ভোররাতে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর তীরের এক পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


আটককৃতরা হলেন- মো. মুছা মিয়া (৪৪), হুমায়ূন (৪৫), মো. হাশেম মিয়া (৪২)। মুছা মিয়া ও হুমায়ূন দূর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে একটি পরিত্যক্ত ইটা ভাটায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা তিনটি ছুরি, একটি চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!