সরাইল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে একটি চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহ (২৯), আবুল কালাম (৪৭) এবং শাহ আলম (৪২)। তারা সবাই সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় চেকপোস্টে সন্দেহজনক গতিবিধির কারণে তাদের তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘মাদক নির্মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পুলিশ নিরলসভাবে কাজ করছে। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ‘মাদক ব্যবসা বন্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং জনগণের সহায়তায় সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করছি।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com