ব্রেকিং

x

৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | ৯:১৯ অপরাহ্ণ

৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে ৩৫.১ কেজি গাঁজাসহ জুয়েল (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


আজ ৪ ডিসেম্বর বুধবার দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, কোম্পানির একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


ময়মনসিংহের গৌরীপুর কাশিয়ার চর গ্রামের জিললের ছেলে জুয়েল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি : এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা চলমান অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!