ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের মানববন্ধন

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | ৯:৩০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের মানববন্ধন

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে এই পণ্য দুইটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে আজ ২ ডিসেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব জেলা সাধারণ সম্পাদক এস.এম. শাহীন।

মানববন্ধনে ক্যাব জেলা শাখার নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!