ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে। আজ শুক্রবার দুপুর ২টায় টিক্কারচর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় বিজিবি সদস্যরা এই মাদক উদ্ধার করে। সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর ২টায় কুমিল্লার আদর্শ উপজেলার টিক্কারচর নামক স্থানে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৬৪ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি টয়োটা গাড়ি উদ্ধার করে। উদ্ধারমৃত মাদক ও গাড়ির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানীরা গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয় বলেও বিজিবি জানিয়েছে।
সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com