ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হওয়ায় কবির আহমেদকে আখাউড়া বিএনপি ও অঙ্গসংগঠনের অভিনন্দন

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | ২:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হওয়ায় কবির আহমেদকে আখাউড়া বিএনপি ও অঙ্গসংগঠনের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব কবির আহমেদ ভুইয়াকে আখাউড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। আখাউড়া ও কসবার দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়াকে অভিনন্দন জানিয়ে সোমবার আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু ও সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া এক বিবৃতিতে দিয়েছেন।


বিবৃতিতে তারা জানান, আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হওয়ায় জেলায় বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংহত হবে। তিনি সাধারণ মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনসহ জেলায় জনগণের প্রত্যাশা অনুযায়ী সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলেও তারা আশা প্রকাশ করেন। কবির আহমেদ ভুইয়াকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আখাউড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে তারা অভিনন্দন জানিয়েছেন।


এদিকে আখাউড়া পৌর বিএনপির আহবায়ক মো: সেলিম ভুইয়া, সদস্য সচিব মো: আক্তার হোসেন খান, বিএনপি নেতা কাউন্সিলর বাহার মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন ও সদস্য সচিব মহসীন, বিএনপি নেতা মো: রবিউল্লাহ ভুইয়া, ও দক্ষিণ ইউনিয়ন প্রবাসী বিএনপি নেতা শাহ আলম মোল্লাসহ অনেক নেতৃবৃন্দ কবির আহমেদ ভুইয়াকে অভিনন্দন জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!