ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাত সোয়া ১০টার দিকে পৌর এলাকার সড়ল বাজারে মিষ্টি বিতরণ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বাজারে মিষ্টি বিতরণ করার পর নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়ক বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানার বিএনপির নেতা-কর্মীরা। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com