ব্রেকিং

x

বিজয়নগরের চম্পকনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরী গ্রেফতার

রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | ১১:২১ পিএম

বিজয়নগরের চম্পকনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার চৌধুরীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার  দুপুরে চম্পকনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম আনোয়ার চৌধুরী চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!