ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক বক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে কসবা রেললাইনে ট্রেনে কাটা পড়ে আহত এক অজ্ঞাত ব্যক্তিকে কয়েকজন ছাত্র উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। তিন দিন চিকিৎসার পর ওই অজ্ঞাত ব্যক্তি শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মারা গেছে। ব্যক্তির পরিবারের কোনো খোঁজখবর মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে, আগামীকাল শনিবার বাদ যোহর বেওয়ারিশ লাশটি দাফনের সম্পন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com