জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আখাউড়ানিউজের বার্তা সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন মো: আক্তার হোসেন। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) আখাউড়ানিউজ কর্তৃপক্ষ তাকে এই নিযোগ প্রদান করেন। তিনি আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের মরহুম হাজী সফি মিয়ার পুত্র।
বার্তা সম্পাদক মো: আক্তার হোসেন আখাউড়ানিউজের সকল পাঠক ও শুভাকাঙ্খীদের সহযোগীতা কামনা করেছেন। সেই সাথে তিনি দেশ ও জাতীর কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মোঃ আক্তার হোসেন আখাউড়ানিউজের বার্তা সম্পাদক হওয়ায় আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিকতার এই মহান পেশায় তিনি তার সাফল্য কামনা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com