ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়িসহ ট্রাক জব্দ

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২:৫১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়িসহ ট্রাক জব্দ

বাংলাদেশ বর্ডার গার্ড ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫বিজিবি) এর একটি টহল দল বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ি জব্দ করেছে। এসময় ভারতীয় চোরাই শাড়ি বহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। যার সিজারমূল্য ৪ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার পাঁচশত টাকা।


সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা রাস্তায় বেরিকেড দিয়ে গাড়ি তল্লাশি চালায় বাংলাদেশ বর্ডার গার্ড এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) একটি টহল দল। এসময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকে বিশেষ ভাবে লুকায়িত ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি ৫ হাজার ২৩৬ পিস এবং চোরাই কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে। আটককৃত চোরাচালানী মালামাল এবং ট্রাকটি বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজিবি সূত্র জানায়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!