ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রী মোক্তাদির চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রী মোক্তাদির চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধুরী

সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২৬ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা হয়েছে। মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ছিলেন।
২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। হুসাইন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদারাসা ছাত্র ও আখাউড়া উপজেলার মনিয়ন্দের বাসিন্দা।
মামলায় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম. জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারি আবু মুছা আনছারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ (মাহবুব আলম) ২৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো দুই-তিনশ’ লোককে আসামি করা হয়।


মামলায় তানিয়া আক্তার অভিযোগ করেন, মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলন কর্মসূচির সময় আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এ সময় হুসাইন মাথার ডানপাশে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় পুলিশ ও সিভিল প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি বলে উল্লেখ করেছেন তিনি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!