ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা নিয়ে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে। সোমবার সকালে গ্রামের পাশবর্তী মেঘনা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার জানায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামরে তাহের মিয়ার ছেলে আশকি মিয়ার বন্ধুত্ব ছিলো। সম্প্রতি সুশান্ত আশিকের কাছ থেকে মোটর সাইকেল বিক্রীর ৩০ হাজার টাকা পাওনা ছিলো। বিষয়টি নিয়ে আশিক প্রায়ই সুশান্তকে হুমকী দিত। রবিবার রাতে আশিক সুশান্তকে টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরেনি। সকালে মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পাওয়া যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আফজাল হোসনে বলনে, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com