ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটে স্বল্প ট্রেন চলাচল শুরু

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | ২:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটে স্বল্প ট্রেন চলাচল শুরু
সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে শুধুমাত্র কমিউটার ও মেইল ট্রেন চলাচল শুরু হয়েছে।

কোটা আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ২ সপ্তাহ যাবৎ সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার শাকির জাহান জানান, মঙ্গলবার ১৩ আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে তিতাস কমিউটারসহ সকল মেইল ট্রেন চলাচল শুরু করেছে। ট্রেনের সময়সূচি স্বাভাবিক রয়েছে।


তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে স্বাভাবিক সময়ে ৪ বার আপ-ডাউন করবে এবং সকল মেইল ট্রেনগুলো স্বাভাবিক সময়ে চলাচল করছে।

এদিকে দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু করায় যাএীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য , ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাএী ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!