ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন অমান্য করায় ৫৬ ব্যবসায়িকে দেড় লাখ টাকা জরিমানা

শনিবার, ১৬ মে ২০২০ | ৩:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন অমান্য করায় ৫৬ ব্যবসায়িকে দেড় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ নয়টি উপজেলায় ৫৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রয়-বিক্রয়, বিনা কারণে ঘুরাফেরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।


গতকাল শুক্রবার দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ৫৬ জনের কাছ থেকে মোট ১ লাখ ৩১ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জেলার বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখা হচ্ছে। বিশেষ করে পোশাক ও জুতার দোকান খোলা রাখা হচ্ছে অবাধে। দোকান খোলা রাখা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যেন চোর-পুলিশ খেলছেন ব্যবসায়িরা। অভিযানের সময় দোকান বন্ধ রাখলেও পরে আবার খোলা হচ্ছে। ঈদকে সামনে রেখে দোকান বন্ধ রাখতে সংশ্লিষ্টদেরকে হিমশিম থেতে হচ্ছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!