ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

মঙ্গলবার, ১২ মে ২০২০ | ৬:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পানিতে ডুবে সামিয়া (১০) ও সুমাইয়া (৬) নামে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পানাইয়াপাড় গ্রামে এ্‌ই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে।


পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুরে সবার অজান্তে গোসল করতে বাড়ির পাশের একটি পুকুরে নামে সামিয়া ও সুমাইয়া। গোসল করার সময় ওই দুই শিশু পানিতে ডু্বে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।


কসবা থানার অফিসার ইনর্চাজ মো. লোকমান হোসেন পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!