ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে অটো চালকের মৃত্যু

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ৯:৪৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে অটো চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক অটোরিকশা চালক মারা গেছেন।  সোমবার দিবাগত রাত তিনটার দিকে নিজ এলাকা উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।


লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার সকালে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়। প্রশাসনের সহায়তার গভীর রাতেই তাঁর লাশ দাফন করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!