সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে বাইসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
মাসুদ আল হাসানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com