জোর করে কৃষকের ভুমি জবরদখল ও অর্ধেক দামে ক্রয় করার অভিযোগ উঠেছে সাবেক আইনমন্ত্রীর আনিসুল হকের বিরুদ্ধে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মযমনসিংহ ত্রিশাল এলাকার কৃষকরা এই অভিযোগ তুলেছে। প্রতিবাদ করলে র্যাব কার্যালয়ে ডেকে কৃষকদের নির্যাতনসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হতো কৃষকদের। আইনমন্ত্রীর ভাগিনা পরিচয়ে ইকবাল নামে এক ব্যক্তি স্থানীয় ভাবে এই কর্মকান্ডের সহযোগী ছিলেন। বুধবার যমুনা টিভির নিউজে এই সংবাদ প্রচার হয়।
প্রচারিত খবরে বলা হয়েছে, ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়মনসিংহ ত্রিশাল এলাকায় নারায়নপুর, ডাকাটিপাড়া, মঠবাড়ী ও আমির বাড়ী মৌজায় আইনমন্ত্রী আনিসুল হক ও তার ভাগিনা ইকবালের নামে ৭ একর ৩ শতাংশ ভুমি রয়েছে। এই ভুমি কৃষকদের নিকট থেকে দালালদের মাধ্যমে জোর করে অর্ধেক দামে ক্রয় করে আইনমন্ত্রী আনিসুল হক। কৃষকদের কয়েকজন জমি অর্ধেক দামে রেজিষ্ট্রি করতে না চাইলে সেখানকার রায়মনি বাজারে সাব-রেজিস্ট্রার এনে জোর করে রেজিস্ট্রি করে নেয়া হতো জমি। কেউ প্রতিবাদ করলে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। শুধু তাই দালালদের মাধ্যমে চুরি ডাকাতির মিথ্যা মামলা দিয়ে কৃষকদের হয়রানী করা হতো।
কৃষকরা আরো অভিযোগ করেছে, যতটুকু জমি ক্রয় করেছিল তার চেয়ে বেশি দখল করে নিয়েছে বলেও অভিযোগ উঠে সাবেক আইনমন্ত্রী ও তার ভাগিনা ইকবালের বিরুদ্ধে। চলমান পরিস্থিতিতে জমির সাইন বোর্ডে আইনমন্ত্রীর নাম পরিবর্তন করে ইকবালের নাম লিখা হয়েছে। এ নিয়ে সেখানে কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com