ব্রেকিং

x

ভারতের ত্রিপুরায় আবারও ৫ বাংলাদেশী নাগরিক আটক

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরায় আবারও ৫ বাংলাদেশী নাগরিক আটক

ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে সোমবার আবারও ৫ বাংলাদেশীকে আটক করা হয়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ত্রিপুরা সীমান্তে এ নিয়ে অনুপ্রবেশের দায়ে শতাধিক বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। আজ ত্রিপুরার স্যন্দন নামে একটি অনলাইন সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে।


খবরে বলা হয়েছে দেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বন্ধ নেই ভারতে অনুপ্রবেশ। আবারো পুলিশের জালে উঠলো বাংলাদেশি নাগরিক। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ৫ বাংলাদেশিসহ এক দালালকে আাটক করে ত্রিপুরার রাজধানী আগরতলার নন্দননগর মুসলিম পাড়া এলাকা থেকে এনসিসি থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা যায়। তারপর তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিছু বাংলাদেশী টাকা উদ্ধার হয়। তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!