ব্রেকিং

x

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বুধবার, ৩০ জুলাই ২০২৫ | ৯:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আজ ৩০ জুলাই বুধবার দুপুরে পৌর শহরের ভাদুঘরে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম।


অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরের বিভিন্ন স্থানে বৈধ পাইপলাইন থেকে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভাদুঘরের এলেমপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷ এসময় গ্যাসের পাইপও উচ্ছেদ করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান, অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও অসাধু চক্রটি নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। তবে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলতেই থাকবে বলে তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!