ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগে রেললাইনের পাশ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছিল। পরে স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকটির বয়স একদিন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com