ব্রেকিং

x

আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | ৮:৩০ অপরাহ্ণ

আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন মো: মানিক মিয়া (দৈনিক সংবাদ), সাধারন সম্পাদক হয়েছেন নুরুন্নবী ভুইয়া (দৈনিক নয়াদিগন্ত ও এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: জালাল হোসেন মামুন, (দেশরুপান্তর ও মাইটিভি)। আখাউড়া সড়ক বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আজ বুধবার সকাল ১১টায় আখাউড়া প্রেসক্লাবের এক সভায় ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।


কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু (দৈনিক কালের কন্ঠ), মুহাম্মদ রাকিবুল ইসলাম (দৈনিক সংগ্রাম ও সম্পাদক-সুশীল সমাজের ডাক), যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম (বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ), সহকারী সম্পাদক জহিরুল ইসলাম সাগর ( চ্যানেল এস), প্রবাসী সম্পাদক মো: দেলোয়ার হোসেন জলিল (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোশারফ হোসেন (মোহনা টিভি), সাহিত্য ও প্রচার সম্পাদক বাদল আহাম্মদ খান (গণকন্ঠ), ক্রীড়া সম্পাদক ময়নাল হোসেন (দৈনিক ইনকিলাব) সহকারী প্রবাসী সম্পাদক হাবিবুর রহমান (মুক্ত খবর), কার্যকরী সদস্য জুটন বনিক (নাগরিক টিভি ও খবরের কাগজ), শিপন হাবীব (দৈনিক যুগান্তর), মাসুকুর রহমান হৃদয় (ডেইলি স্টার ও নিউজ২৪) ও আশীষ সাহা (দেশ বাংলা)।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!