ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী নিহত

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | ৮:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী নিহত
প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর উপজেলা থেকে রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমেজা খাতুন (৮০) ব্রাহ্মণহাতা গ্রামের মৃত সুধন মিয়ার স্ত্রী।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুরে রুমেজা খাতুন বাড়িতে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!