ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো: ফোরকান মিয়া (৪০) নামে এক সৌদি প্রবাসীর উপর সশস্ত্র হামলা হয়েছে। হামলার সময় তাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। আজ শুক্রবার বিকাল পোনে ৫টার দিকে সদর উপজেলার ঈশেননগর গ্রামের আল কাসেমিয়া মাদ্রসার সামনে এই ঘটনা ঘটেছে। আহত ফোরকানকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফোরকানের বাড়ি সদর উপজেলার জাঙ্গাল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ দিন আগে জমি নিয়ে বিরোধ হয় স্থানীয় ইউপি সদস্য লিটন মেম্বারের সাথে। এই ঘটনাকে কেন্দ্র করে মেম্বার ও তার ভাই ‍ওসমান গণিসহ তাদের সাঙ্গপাঙ্গরা এই হামলা চালায়। ফোরকান মিয়া স্থানীয় সেন্দা গ্রামের বোনের বাড়ি থেকে বাড়ি ফেরারপথে তাকে আটক করে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও তার সঙ্গে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের কবল থেকে উদ্ধার করে ফোরকান মিয়াকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঠায়। হামলাকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলেও আহত ফোরকান মিয়া জানায়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!