সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুরাতন বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে মেসার্স মাহাবুব গ্যাস কর্ণারকে ৩ হাজার টাকা ও বিল্লাল গ্যাস কর্ণারকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ি ওই দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ সময় কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস ক্রয়-বিক্রয় করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com