ব্রেকিং

x

কম্বলডা নিয়া শান্তিতে গুমামু

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | ৮:১২ অপরাহ্ণ

কম্বলডা নিয়া শান্তিতে গুমামু

‘আমার পাও অচল। পুলাদের লগে থাহি। গরীব মানুষ। বাড়িত তেমন শীতের কাপড় নাই। এই কম্বলডা নিয়া শান্তিতে গুমামু। ক্র্যাচে ভর করে যাওয়ার সময় এভাবেই বলছিলেন বৃদ্ধ আবুল হাসেম। বিজিবির কাছ থেকে পাওয়া একটি কম্বল তার হাতে। কম্বল পেয়ে বিজিবির জন্য তিনি দোয়া করেন।বুধবার বেলা একটার দিকে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজনের করে। সেখানে বেশ কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা হয়।


বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রাম গোসাইস্থল ও চন্ডিদ্বারে ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন করেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বর। এছাড়া সহকারি পরিচালক মতিউর  রহমান, সুবেদার আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!