ভারতের পশ্চিবঙ্গে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪১ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে সেখানকার মুর্শিদাবাদ জেলার রানীতলা সীমান্তে অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার পশ্চিবঙ্গের অনলাইন সংবাদ মাধ্যম ’দ্য ওয়াল’এই খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পুলিশ সোমবার রাতে মুর্শিদাবাদ রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় ৪১ জন বাংলাদেশী নাগরিককে পুলিশ আটক করে।
পুলিশ জানায় আটককৃতরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। অবৈধ ভাবে কেউ ছয় মাস আগে, কেউ আরও আগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে তারা কেউ লালগোলা, ভগবানগোলা, কেউ রানিনগরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি নিজেদের মধ্যে যোগাযোগ করে ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তের জড়ো হয়েছিলেন। স্থানীয় থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছে আটককৃতদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। খবরে আটককৃতদের নাম ঠিকানা উল্লেখ করা হয়নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com