ভারতের বিভিন্ন সীমান্তে ১৫ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে গ্রেফতার হয়। আজ সোমবার ভারতের সংবাদ প্রতিদিন ও জাগরন পত্রিকার অনলাইন সংস্করনে এই তথ্য প্রকাশ করেছে।খবরে বলা হয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকরা ভারতে পালিয়ে আসতে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করছে। বিএসএফের সীমান্তে কড়া নজরদারীর মধ্যেও বাংলাদেশী নাগরিকরা ডুকে পড়ছে ভারতে। রোববার ভারতের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আইন শৃংখলা বাহিনী ১৫ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে। এর মধ্যে ভারতের মেঘালয় সীমান্ত থেকে ৭জন, ত্রিপুরা থেকে ৬ জন এবং পশ্চিমবঙ্গ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com