ব্রেকিং

x

ভারতের ত্রিপুরায় দুই বাংলাদেশী মহিলা আটক

সোমবার, ১২ আগস্ট ২০২৪ | ১:১৭ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরায় দুই বাংলাদেশী মহিলা আটক

ভারত ত্রিপুরায় ফারজানা আক্তার ও আরেফা বেগম নামে দুই বাংলাদেশী মহিলাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। শনিবার ত্রিপুরার কমলাসাগর সীমান্তের বিএসএফ সদস্যরা মধুপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় সোর্পদ করেছে। আজ রোববার স্যান্দন পত্রিকার অনলাইন সংস্ক্রনে এই খবর প্রকাশ করেছে।


প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে সীমান্ত পার হয়ে দুই বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। তাদের নিকট আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট উদ্ধার হয়। আটকৃত ফারজানা আক্তারের বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় এবং আরেফা বেগমের বাড়ি বগুড়া জেলায়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!