ব্রেকিং

x

ভারতের ত্রিপুরায় দুই বাংলাদেশী নাগরিক আটক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরায় দুই বাংলাদেশী নাগরিক আটক
আটককৃতরা

ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ত্রিপুরার চাতলাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মো: সহিদ (৫০) ও আকলিমা বেগম (৪২) নামে দুই বাংলাদেশী নাগরিককে ভারতের বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। আটককৃতদের  আজ শুক্রবার স্থানীয় ইরানী থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ বিচারের জন্য সেখানকার কৈলাশহর আদালতে প্রেরন করে।  আজ শুক্রবার ত্রিপুরার স্যান্দন পত্রিকার অনলাইন সংস্করণে এ তথ্য প্রকাশ করেছে।


প্রকাশিত খবরে আরো বলা হয়েছে , আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের বাড়ী বাংলাদেশের ঢাকা টুঙ্গী ও মানিকগঞ্জ জেলায়।  ভারতের চেন্নাইতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলো তারা। একাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশের কিছু দালালরা। ইরানি থানার পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ৫টি ধারায় মামলা রজু করেছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!