ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আরো ১১ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে সেখানকার সিধাই থানা পুলিশ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার দৈনিক ত্রিপুার খবর পত্রিকায় এই তথ্য প্রকাশ করেছে।
গ্রেফতারকৃতরা হল মিতালী সরকার (৩৫), পাখি শীল (৩৫), রুপা পাল (৩৪), আখি সরকার (২৪), দুলালী সাহা (৫৫), অমর ফারুক (২৮), প্রসেনজিৎ সরকার (২১), আশা শীল (৩০), খয়রাল সাহা (৪৭), মিন্টু বনিক (৩৬), প্রসেনজিৎ দেব (২৭) । গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন দালাল রয়েছে বলেও খবরে প্রকাশ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com