ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহসভাপতি ইশান গ্রেপ্তার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ৬:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহসভাপতি ইশান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহসভাপতি ইশতিয়াক আহম্মদ ইশান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ইশতিয়াক আহম্মদ ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তার বাবা মো. ইদ্রিস মিয়া এবং মা নাজমুল নাহার।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, গ্রেপ্তারের পর শনিবার দুপুরে ইশানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!