ব্রেকিং

x

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ৮:১৬ পিএম

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়মতপুর গ্রামের সাঈম মিয়া ওরফে সায়েম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপুর গ্রামের তুহিন মিয়ার স্ত্রী সাজমনি আক্তার এবং একই এলাকার রবিউল ইসলামের স্ত্রী রুমা আক্তার।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে আখাউড়ার বাইপাস সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!